শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ৭০০

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ০৮:২০ পিএম
expand
ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ৭০০

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২০ জনে।

একই সময়ে নতুন করে আরও ৭০০ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৭০০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে বরিশাল বিভাগে ১০৫ জন, চট্টগ্রাম বিভাগে ৬১ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ১৪৯ জন, ঢাকা উত্তর সিটিতে ১৫৫ জন, দক্ষিণ সিটিতে ১১০ জন, খুলনা বিভাগে ৪৫ জন, ময়মনসিংহ বিভাগে ৩৩ জন, রাজশাহী বিভাগে ৩১ জন, রংপুর বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ৫ জন।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ৫২ হাজার ১০৪ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন