শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

জাবিতে বটতলায় খাবারের দোকানে জাকসুর অভিযান, জরিমানা 

জাবি প্রতিনিধি
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ১০:০৪ এএম আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ১০:৫৪ এএম
জাবিতে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের উদ্যোগে বটতলার খাবারের দোকানে অভিযান
expand
জাবিতে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের উদ্যোগে বটতলার খাবারের দোকানে অভিযান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের উদ্যোগে বটতলার খাবারের দোকানগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে।

এ সময় রান্নাঘরের অপরিচ্ছন্নতা, অতিরিক্ত দাম রাখা এবং ভুল তথ্য দেয়ায় ৭টি দোকানে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ৮টার দিকে জাকসুর স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক হুসনী মোবারক ও কার্যকরী সদস্য মোহাম্মদ আলী চিশতির উপস্থিতিতে ওই অভিযান পরিচালনা করা হয়।

সরেজমিনে দেখা যায়, অভিযান চলাকালে প্রত্যেকটি হোটেলে খাবারের মান পরীক্ষা করে মালিকদের সতর্ক করা হয়। এসময় নিচু বটতলার সুজন হোটেলে অপরিচ্ছন্নতার জন্য ৫ হাজার টাকা, আল মদিনা হোটেলে অপরিচ্ছনতা ও ফ্রীজে দূর্গন্ধ থাকায় ২ হাজার টাকা, শান্ত হোটেলে অপরিচ্ছন্নতা ও নষ্ট পঁচা সবজি রান্না করায় ৫ হাজার টাকা, কুটুমবাড়ি ও তান্দুরি মটকা চায়ের দোকানে অতিরিক্ত দাম রাখায় ১ হাজার ৫ শত টাকা, আনোয়ার স্টোরে খাবারের ব্যপারে ভুল তথ্য ও শরবতের দাম বেশি রাখায় ৩ হাজার টাকা, আরমান স্টোরে দাম বেশি রাখা ও ভুল তথ্য দেয়ায় ১ হাজার ২ শত টাকা জরিমানা করা হয়।

অভিযানের বিষয়ে জাকসুর স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক হুসনী মোবারক বলেন, “গত কয়েকদিন যাবৎ বটতলার বিভিন্ন দোকান নিয়ে বেশ কিছু অভিযোগ পাচ্ছিলাম।

সেই প্রেক্ষিতে আজ খাবার দোকানগুলোতে অভিযান পরিচালনা করি। রান্নাঘরের অপরিচ্ছন্নতা, অতিরিক্ত দাম রাখা এবং ভুল তথ্য দেয়া সহ যেসব অসঙ্গতি চোখে পড়েছে, তার প্রেক্ষিতে জরিমানা করা হয়েছে এবং সতর্ক করা হয়েছে।

তিনি আরো বলেন, “শিক্ষার্থীদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা মূল্য তালিকা দেখে মূল্য পরিশোধ করবেন।

নির্ধারিত দামের থেকে বেশি মূল্য নিলে নিজ অবস্থান থেকে প্রতিবাদ করবেন অথবা জাকসুকে অবগত করবেন। নিয়মিত আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন