

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খাদিজাতুল কোবরা সাইমাকে বিশেষ পুরস্কার প্রদান করবেন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রথমবারের মতো বৃহৎ পরিসরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। গত ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত ওই প্রতিযোগিতার কিরাত ইভেন্টে চল্লিশোর্ধ প্রতিযোগীর মধ্যে অংশগ্রহণ করেন খাদিজাতুল কোবরা সাইমা।
প্রতিযোগিতায় তিলাওয়াত শেষে তিনি অভিব্যক্তি প্রকাশের অনুমতি চান এবং বলেন, “আমি দীর্ঘ ছয় বছর যাবত জগন্নাথে অধ্যয়ন করছি। প্রতি বছরই এমন ইভেন্টে অংশগ্রহণের প্রত্যাশা ছিল, কিন্তু কখনো সুযোগ পাইনি। এবছর অবশেষে সুযোগ পেয়ে আমি আনন্দিত। আমি জানি, কোনো পুরস্কার পাব না; তথাপি মনের আনন্দে এবং আয়োজকদের উদ্যোগকে স্বাগত জানাতেই অংশ নিয়েছি। এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করবে এবং মহানবী (সা.)-এর শিক্ষাকে সমাজে ছড়িয়ে দিতে সহায়ক হবে।”
অনুষ্ঠানে অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন অনুষ্ঠানে শ্রোতা হিসেবে উপস্থিত ছিলেন। তিনি খাদিজাতুল কোবরার ইতিবাচক মনোভাব ও অনুপ্রেরণামূলক বক্তব্যে মুগ্ধ হয়ে বিশেষ পুরস্কারের ঘোষণা দেন। তবে ভুলবশত অনুষ্ঠানের দিন পুরস্কারটি প্রদান করা সম্ভব হয়নি।
তিনি জানান, আগামী ৯ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুর ২টায়, উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষকদের উপস্থিতিতে খাদিজাতুল কোবরা সাইমার হাতে সেই বিশেষ পুরস্কারটি তুলে দেওয়া হবে।
অধ্যাপক রইছ উদ্দিন বলেন, “সাইমার এই ইতিবাচক মানসিকতা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদের মধ্যেও ছড়িয়ে পড়ুক, এটাই আমাদের প্রত্যাশা।”
মন্তব্য করুন