শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকসুর অনুষ্ঠানে বিশেষ অতিথি ছাত্রদলের হামিম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০৬:৪১ পিএম
ছাত্রদলের হামিম
expand
ছাত্রদলের হামিম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ‘রক্তাম্বর’ শীর্ষক এক কবিতা পাঠের আসর আয়োজন করেছে, যার লক্ষ্য ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা ও আগ্রাসনের প্রতিবাদ করা।

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ওসমান জামান অডিটরিয়ামে।

অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ফিলিস্তিন মিশনের উপপ্রধান জিয়াদ হামাদ।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চারুকলা অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) ড. আজহারুল ইসলাম শেখ । সহকারী প্রক্টর শেরীন আমিন ভূঁইয়া, কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম,ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান,শহীদ আবরার ফাহাদের ভাই আবরার ফাইয়াজ

অনুষ্ঠান পরিচালনা করবেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের সাধারণ সম্পাদক ওয়ালিজা বিনতে শামস, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক রাগিব আনজুম।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন