

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পবিত্র কোরআন অবমাননার ঘটনায় প্রতিবাদের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন শিক্ষার্থীরা। তাঁরা আয়োজন করেছেন ‘ফ্রি কোরআন ডিস্ট্রিবিউশন’ নামের এক বিশেষ কর্মসূচি, যেখানে বিনামূল্যে কোরআন শরীফ বিতরণ করা হয়।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ৮ নম্বর গেটে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ আয়োজন সম্পন্ন হয়।
আয়োজক শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, এই কর্মসূচির উদ্দেশ্য ছিল পবিত্র কোরআনের মর্মবাণী আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং শান্তিপূর্ণ উপায়ে ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানানো।
একজন আয়োজক শিক্ষার্থী বলেন, “কোনো ধর্মের পবিত্র গ্রন্থের অবমাননা কখনোই গ্রহণযোগ্য নয়। আমরা ঘৃণা নয়, ভালোবাসা ও শিক্ষার বার্তাই ছড়াতে চাই। কোরআন বিতরণের মাধ্যমে আমরা মানবতার মূল্যবোধ তুলে ধরতে চেয়েছি।”
উল্লেখ্য, এর আগে পবিত্র কোরআন শরীফ অবমাননার অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থী অপূর্ব পালকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে।
মন্তব্য করুন
