

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সম্প্রতি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল কর্তৃক পবিত্র কুরআন অবমাননার জঘন্য ঘটনা দেশের ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে গভীর আঘাত হেনেছে।
এর প্রতিবাদে এবং কুরআনের পবিত্র বার্তা ছড়িয়ে দিতে আজ বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)-এ সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজন করা হয় ‘পবিত্র কুরআন শরীফ বিতরণ কর্মসূচি।’
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, মহান আল্লাহ তায়ালা ঘোষণা করেছেন, নিশ্চয়ই আমি নিজেই কুরআন অবতীর্ণ করেছি এবং আমিই এর সংরক্ষণকারী।
শিক্ষার্থীরা জানান, আল্লাহ নিজেই কুরআনের হেফাজত করবেন, তবে মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব-কুরআনের মর্যাদা রক্ষা করা এর সঠিক বার্তা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া ও শান্তিপূর্ণ উপায়ে প্রতিবাদ জানানো।
তাঁরা আরও বলেন, আল কুরআনের নির্দেশ অনুযায়ী, আপনার প্রতিপালকের পথে আহ্বান করুন প্রজ্ঞা ও উত্তম উপদেশের মাধ্যমে।
এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল.....
১. পবিত্র কুরআনের সম্মান প্রতিষ্ঠা ২. অপমানের প্রতিবাদে নৈতিক অবস্থান গ্রহণ ৩. মানুষকে আল্লাহর কালামের দিকে আহ্বান জানানো
শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ অন্যদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে-যেন কেউ আর কখনও পবিত্র কুরআনের অবমাননার দুঃসাহস না করে।
মন্তব্য করুন
