

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে অন্য প্রার্থীরা সাধারণ পোস্টার ও লিফলেট দিয়ে প্রচারণা চালাচ্ছিলেন, সেই সময়ে ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদপ্রার্থী আব্দুল্লাহ আল কাফী অভিনব কায়দায় ভোটারদের দৃষ্টি আকর্ষণ করেছেন।
সোমবার (৬ অক্টোবর) ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় নবাব সিরাজউদ্দৌলার সাজে প্রচারণা চালাতে দেখা যায় কাফীকে।
প্রচারণা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, নবাব সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব। তিনি সর্বোচ্চ চেষ্টা করেছিলেন বাংলার স্বাধীনতা রক্ষা করতে, কিন্তু নানা ষড়যন্ত্রের কারণে পরাজিত হন। আমি তার সাজে শুধু প্রচারণা চালাতে আসিনি, এসেছি এক ধরনের প্রতিরোধ ও সচেতনতার প্রতীক হিসেবে।
কাফী আরও জানান, মনে হচ্ছে আমাদের বর্তমান সংস্কৃতির উপর আবারও কোনো ‘লর্ড ক্লাইভের’ আক্রমণ নেমে এসেছে। সেই প্রতিরোধের প্রতীক হিসেবেই আমি ভোটারদের কাছে এসেছি। পলাশীর যুদ্ধে নবাব হেরে গেলেও, এই নির্বাচনে আমি যেন হার না যাই। নির্বাচিত হলে ক্যাম্পাসে মুক্ত ও প্রগতিশীল সংস্কৃতির চর্চা জোরদার করতে চাই।
নির্বাচনের এই অভিনব প্রচারণা ক্যাম্পাসের শিক্ষার্থী ও ভোটারদের মধ্যে তুমুল আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
মন্তব্য করুন
