

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শান্তিনিকেতন থেকে কেন্দ্রীয় উপাসনালয় পর্যন্ত সংযোগ সড়কে দীর্ঘদিন ধরে স্ট্রিট লাইট অচল থাকায় অন্ধকারে ডুবে আছে পুরো এলাকা। বারবার অভিযোগ জানিয়েও মেরামতের উদ্যোগ না নেওয়ায় এর প্রতিবাদে মোমবাতি জ্বালিয়ে কর্মসূচি পালন করেছে নোবিপ্রবি ছাত্রদল।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের শান্তিনিকেতন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
জানা যায়, ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ এই সড়কের স্ট্রিট লাইটের বৈদ্যুতিক তার একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। সর্বশেষ চুরির পর থেকে লাইটগুলো আর মেরামত করা হয়নি। ফলে দীর্ঘদিন ধরে অন্ধকারে নিমজ্জিত হয়ে আছে ব্যস্ততম এই পথটি। এতে শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলেই ভোগান্তিতে পড়ছেন, বিশেষ করে রাতের বেলায় চলাচলে নিরাপত্তা ঝুঁকি বেড়েছে।
ছাত্রদলের পক্ষ থেকে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হলে চলতি সপ্তাহের মধ্যে লাইটগুলো মেরামতের আশ্বাস দেওয়া হয়। তবে নির্ধারিত সময়সীমার শেষ দিনেও দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সংগঠনটির নেতাকর্মীরা।
নোবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসিবুল হোসেন বলেন,“ক্যাম্পাসের এত গুরুত্বপূর্ণ একটি সড়ক দীর্ঘদিন অন্ধকারে পড়ে থাকা অত্যন্ত দুঃখজনক। মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচির মাধ্যমে আমরা আজ আমাদের নীরব প্রতিবাদ জানিয়েছি।প্রশাসন বারবার আশ্বাস দিলেও কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়েনি। প্রশাসনের নিকট আমাদের আহ্বান শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ বিবেচনা করে দ্রুত সময়ের মধ্যে এই সমস্যার স্থায়ী সমাধান চাই।”
ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান বলেন, “শান্তিনিকেতন থেকে কেন্দ্রীয় উপাসনালয় পর্যন্ত এই সড়কটি তিনটি ছাত্রী হলের মাঝ দিয়ে গেছে, যেখানে প্রতিদিন অসংখ্য শিক্ষার্থী, বিশেষ করে ছাত্রীদের চলাচল থাকে। দীর্ঘদিন ধরে স্ট্রিট লাইট অচল থাকায় সন্ধ্যার পর পুরো এলাকা অন্ধকারে ঢেকে যায়, যা নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। প্রশাসন নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় আমরা ‘মোমবাতি প্রজ্জ্বলন’ কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ জানিয়েছি। তবে কর্মসূচি ঘোষণার পর রাস্তার পাশের গাছের ডালপালা কেটে ফেলা হয়েছে, যা আমরা সমর্থন করি না। কোনোভাবেই সবুজায়ন নষ্ট করা উচিত নয়।কোনভাবেই সবুজায়ন নষ্ট করা যাবে না।দ্রুত লাইট মেরামত করে শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”
মন্তব্য করুন