বুধবার
২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নোবিপ্রবির পাঁচ ছাত্রদল নেতাকে শোকজ

নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০৭:২৪ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা ছাত্রদলের পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

মঙ্গলবার (২৯ এপ্রিল) কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত নোটিশে এই নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, সাংগঠনিক দায়িত্বে থাকা অবস্থায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত নেতাদের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না। সে বিষয়ে আগামী ৭২ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে।

শোকজপ্রাপ্ত নেতারা হলেন—সিনিয়র সহ-সভাপতি মো. সাব্বির হোসেন শান্ত, সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম, সহ-সভাপতি আশিকুর রহমান জীবন, সহ-সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান মারুফ।

নোটিশে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের উপস্থিতিতে লিখিত ব্যাখ্যা প্রদান করতে হবে।

জানা যায়, সম্প্রতি নোবিপ্রবি শাখা ছাত্রদলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতির প্রেক্ষিতেই এই শোকজ নোটিশ দেওয়া হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন