শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাবিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা জানুয়ারিতে 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ০২:০৬ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়
expand
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী জানুয়ারিতে অনুষ্ঠিত হবে।

সোমবার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ থেকে পাঠানো এই বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১৬ জানুয়ারি (শুক্রবার) সি ইউনিট, ১৭ জানুয়ারি (শনিবার) এ ইউনিট এবং ২৪ জানুয়ারি (শনিবার) বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষাসমূহ বেলা ১১টা থেকে ১২টা ও বেলা ৩টা থেকে ৪টা এই দুই শিফটে অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, ভর্তি পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশালে অনুষ্ঠিত হবে।

আজ সোমবার দুপুরে প্রশাসন ভবন-১ এর কনফারেন্স কক্ষে ভর্তি উপ-কমিটির সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব সভায় সভাপতিত্ব করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন