

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) ২০২৬–২৭ বর্ষের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ডিবিসি নিউজের রাবি প্রতিনিধি মীর কাদির এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক কালের কণ্ঠের রাবি প্রতিনিধি মাহবুব হাসান।
শনিবার (২৫ এপ্রিল) রাতে সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা শেষে ১১ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন রাবিসাসের সাবেক সভাপতি ও দৈনিক উত্তরা প্রতিদিন–এর সম্পাদক এনায়েত করিম।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি সাজিদ হোসেন (প্রথম আলো) ও লুবনা শারমিন (জনকণ্ঠ), যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সাজিদ (দেশ টিভি), কোষাধ্যক্ষ শাকিবুল হাসান (খবরের কাগজ ও বাহান্ন নিউজ), সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম (সংবাদ), দপ্তর ও প্রচার সম্পাদক মো. মাঈনুল ইসলাম রাজু (উত্তরা প্রতিদিন), সাহিত্য ও ক্রীড়া সম্পাদক প্রান্ত কুমার দাশ (প্রতিদিনের বাংলাদেশ), আইটি ও ভিজ্যুয়াল কনটেন্ট সম্পাদক ঐশ্বর্য বিশ্বাস (স্পটলাইট) এবং কার্যনির্বাহী সদস্য রাফি উজ্জামান (সকালের সময়)।
এ ছাড়া সদ্য বিদায়ী কমিটির সভাপতি ইরফান তামিম (যুগান্তর) ও সহসভাপতি অর্পণ ধর (সমকাল) নতুন কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।
কমিটি ঘোষণার সময় সংগঠনটির সাবেক সহসভাপতি আমজাদ হোসেন শিমুল (আগামীর সময়), সাবেক সভাপতি সুজন আলী (নিউ এজ), সাবেক সভাপতি নোমান ইমতিয়াজ এবং বিদায়ী কমিটির উপদেষ্টা আসিফ আজাদ সিয়াম (দৈনিক বাংলা) উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন