

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন জকসুর জিএস আব্দুল আলিম আরিফ এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন জকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিল।
জানা যায়, সভাপতি আব্দুল আলিম আরিফ আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সেক্রেটারি ইব্রাহিম খলিল গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
রোববার (১৯ এপ্রিল) কেন্দ্রীয় সভাপতির স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ শেষে কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সর্বাধিক ভোটপ্রাপ্ত আরিফকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং তাকে শপথবাক্য পাঠ করান। পরবর্তীতে সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি আব্দুল আলিম আরিফ শাখা সেক্রেটারি হিসেবে ইব্রাহিম খলিলকে মনোনীত করেন।
উল্লেখ্য, এর আগে গত বছরের ৮ জুলাই মো. রিয়াজুল ইসলামকে সভাপতি এবং আব্দুল আলিম আরিফকে সেক্রেটারি করে কমিটি গঠন করা হয়েছিল।
মন্তব্য করুন