

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে প্রাইম ইউনিভার্সিটিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস–২০২৬ উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয়। পরবর্তীতে দোয়া মাহফিল আয়োজন করা হয়, যেখানে দেশের সকল বীর মুক্তিযোদ্ধা ও শহিদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাইম ইউনিভার্সিটির উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) ও ট্রেজারার প্রফেসর ড. আবদুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মো. মামুন সোবহান।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মোস্তফা কামাল, আইন বিভাগের ডীন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী।
পরবর্তীতে মাননীয় উপ-উপাচার্যের নেতৃত্বে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ জাতীয় স্মৃতিসৌধ-এ প্রাইম ইউনিভার্সিটির পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করেন।
মন্তব্য করুন
