

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ১ম ব্যাচের সাবেক শিক্ষার্থী মফিজুর রহমান গুরুতর অসুস্থ হয়ে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। তাঁর দুটি কিডনিই নষ্ট হয়ে যাওয়ায় সপ্তাহে ২-৩ দিন ডায়ালাইসিস করতে হচ্ছে। বর্তমানে তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। দীর্ঘদিন তার চিকিৎসা চালিয়ে যেতে হবে যা খুবই ব্যয়বহুল।
জানা গেছে, বিভাগের অ্যালামনাই এসোসিয়েশনের আহ্বানে মফিজুর রহমানের চিকিৎসার জন্য ইতোমধ্যে অনেকেই এগিয়ে এসেছেন এবং আর্থিক সহায়তা প্রদান করেছেন। এ জন্য অ্যালামনাইয়ের পক্ষ হতে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে। তবে তাঁর চিকিৎসা সম্পন্ন করতে এখনও অনেক অর্থের প্রয়োজন।
এ অবস্থায় অসুস্থ মফিজুর রহমানের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ দেশবাসীর কাছে মানবিক সহায়তার আহ্বান জানিয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের নেতারা। এসোসিয়েশনের দপ্তর সম্পাদক আশিকুর রহমান সাদ এক বিবৃতিতে এসব তথ্য জানান।
তিনি বলেন, “মফিজুর রহমানের দুটি কিডনিই নষ্ট। তাঁর চিকিৎসার জন্য আরো অন্তত ১০-১৫ লক্ষ টাকা প্রয়োজন। সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলে তাঁর চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব হবে। একটি স্বপ্ন বাঁচবে, একটি পরিবার মুক্তি পাবে।”
সহযোগিতা পাঠানোর মাধ্যমঃ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের কোষাধ্যক্ষের ব্যাংক একাউন্ট এবং নগদ/বিকাশ করে সহযোগিতার অর্থ পাঠানো যাবে। অ্যাকাউন্ট নম্বরঃ 20501050201868017 ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, চক মুগলটুলি শাখা। বিকাশ/নগদ নম্বরঃ 01670722825
মন্তব্য করুন