বৃহস্পতিবার
১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঢাবিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ইফতার

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ১০:২৬ পিএম
ঢাবিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত
expand
ঢাবিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল মাঠে দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও ইউনিটের ছাত্রদল নেতাকর্মীরা অংশ নেন। ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ছাত্রদলের প্রচার সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) শরীফ প্রধান শুভ, সহ-সাধারণ সম্পাদক বায়েজিদ শ্রাবণ ও রুহুল আমিন প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি আমানুল্লাহ এবং হাসান আবিদুর রেজা বায়েজিদ।

এছাড়া উপস্থিত ছিলেন অমর একুশে হলের সাবেক সভাপতি আব্দুল্লাহ রিয়াদ, যুগ্ম সম্পাদক বিএম কাউসার, এজিএস সজীব ভূইয়া ও জাহিদ হসান, সাংস্কৃতিক সম্পাদক রিদওয়ান, আবুজর গিফারী মাহফুজ, সোয়াইব ইসলাম ওমি।

বিজয় একাত্তর হল ছাত্রদলের সদস্য সচিব সাকিব বিশ্বাসসহ ফাহিম, ইকবাল, ইয়াহিয়া, মাহমুদ ও তুহিন; জসিমউদদীন হলের যুগ্ম আহ্বায়ক সিফাত ইবনে আমিন, তানজিউর ও জিসান; জিয়াউর রহমান হলের রিজওয়ান; মুজিব হলের মেজবাহ, আবুল কালাম আকাশ, নিশ্চয়, প্রান্ত, লাবিব, সাদাব, ফয়সাল কবি, তালেব, রোমান ও সজীব উপস্থিত ছিলেন।

এছাড়া অমর একুশে হলের যুগ্ম আহ্বায়ক কাদের, মোসাদ্দেক ও নাহিদ; এফ রহমান হলের আহসান হাবীব ও হাসান; সার্জেন্ট জহুরুল হক হলের নাফিজ; জগন্নাথ হল ছাত্রদলের লিংকন ও চন্দনসহ বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং নেতৃবৃন্দের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন