মঙ্গলবার
১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জাবিতে ছাত্রশক্তির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল 

জাবি প্রতিনিধি
প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ০১:২১ এএম
ছাত্রশক্তির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল 
expand
ছাত্রশক্তির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আসিফ মাহমুদ বলেন, “জাহাঙ্গীরনগর বরাবরের মতোই আন্দোলন সংগ্রামের এক দূর্গ। অতীতে ও বর্তমানে যেকোনো আন্দোলন-সংগ্রামে জাহাঙ্গীরনগর সর্বদাই সামনের সারিতে অংশ নিয়েছে।"

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির সভাপতি জিয়া উদ্দীন আয়ান বলেন, “ইফতার ও দোয়া মাহফিল শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার একটি উপলক্ষ। আমরা এধরণের সামাজিক অংশগ্রহণমূলক কাজের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশীজনদের মধ্যে সৌহার্দ্য ও সহমর্মিতার পরিবেশ গড়ে উঠবে বলে প্রত্যাশা করি।”

ইফতার মাহফিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী এবং ছাত্রশক্তির নেতাকর্মী, সাংবাদিক ও অন্যান্য সামাজিক কর্মীরা উপস্থিত ছিলেন। ইফতার শুরুর পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন