

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহিদুল্লাহ হলে মাদকদ্রব্যসহ চারজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরের দিকে হলের একটি কক্ষ থেকে গাঁজাসহ তাদের আটক করা হয়। তাদের দুজন বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী আর বাকী দুজন বহিরাগত।
এ বিষয়ে হলের আবাসিক শিক্ষক ও প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ড. মো: মিজানুর রহমান বলেন, শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে আমরা ওই রুমে যাই। সেখানে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়।
জেরার মুখে তারা মাকদ্রব্যের বিষয়টি স্বীকার করে। ওই রুমে মোট চারজন ছিলো এবং দুই জন ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ও বাকি দু'জন বহিরাগত ছিলো। পরবর্তীতে, আমরা বহিরাগত দুজনকে প্রক্টরিয়াল টিমের হাতে তুলে দিই।
মন্তব্য করুন
