সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

১০ মার্চ হতে ঈদের ছুটিতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাবি প্রতিনিধি
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০৫:০২ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনার ।। ফাইল ছবি
expand
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনার ।। ফাইল ছবি

পবিত্র রমজান, শবে কদর, ঈদুল ফিতর এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ছুটির ঘোষণা দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কর্তৃপক্ষ।

সোমবার (২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১০ মার্চ ২০২৬ হতে ২৬ মার্চ ২০২৬ পর্যন্ত সকল ক্লাস ও পরিক্ষা স্থগিত থাকবে। এ হিসেবে বিশ্ববিদ্যালয় ১৭ দিনের ছুটিতে যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিয়মিত ক্লাসের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সকল উইকেন্ড ও ইভিনিং প্রোগ্রামের ক্ষেত্রেও এই ছুটি কার্যকর হবে।

এই সংক্রান্ত আদেশটি বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ, ইনস্টিটিউট ও সংশ্লিষ্ট দপ্তরে অনুলিপি আকারে পাঠানো হয়েছে। ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালন শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন