

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৌলভীবাজার স্টুডেন্ট এসোসিয়েশন অব সাস্ট (মৌসাস) এর ২০২৬-২০২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সমাজকর্ম বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আলী আব্বাস শাহীন এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন একই বিভাগ ও শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো: মোজাহিদুল ইসলাম ইমন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) সন্ধায় সংগঠনটির পক্ষ থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জনানো হয়।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী সুমন, ইমামা জান্নাত, সৈয়দা রুকসানা, যুগ্ম সম্পাদক এম. মহসিন, কোষাধ্যক্ষ শাহাদাত হোসেন, সহকারী কোষাধ্যক্ষ মো. জাহিদুর রহমান অনি, সাংস্কৃতিক সম্পাদক সৌরভ নন্দি স্বপ্নিল, সহ-সাংস্কৃতিক সম্পাদক প্রিয়ম দে ও রাতুল দাস, ওয়েলফেয়ার সম্পাদক জিয়াউর রহমান, সহকারী ওয়েলফেয়ার সম্পাদক অর্নভ দে, সাংগঠনিক সম্পাদক এবিএম সাঈদ মাহমুদ সাদ, সহকারী সাংগঠনিক সম্পাদক অমিত বৈদ্য, জয় বিশ্বাস শুভ, দেবাংশু শেখর দাস ও অরিজিত পাল সৌভিক।
দপ্তর সম্পাদক মাহির আসিফ খান, সহ-দপ্তর সম্পাদক অভিমন্য বৈদ্য ও এমডি মোশারফ, স্পোর্টস সেক্রেটারি শাহাদত হোসাইন নাবিল, অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস সেক্রেটারি ফুজায়েল আহমেদ ও বিবেক সিং, পাবলিকেশন সেক্রেটারি ফারহানা নাহার রিয়া, সহকারী পাবলিকেশন সেক্রেটারি তাহমিনা আক্তার মীম ও বিবেক ঋষি, এডুকেশন অ্যাফেয়ার্স সেক্রেটারি জাকির আহমেদ, অ্যাসিস্ট্যান্ট এডুকেশন অ্যাফেয়ার্স সেক্রেটারি মনসুর আহমেদ ও জিয়াউর রহমান, নারী বিষয়ক সম্পাদক আবিদা সুলতানা এবং সহকারী নারী বিষয়ক সম্পাদক হুমায়ারা ইয়াসমিন নির্বাচিত হয়েছেন।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন নাওমি, সৃজন রয়, সুব্রত, রাজিব, প্রিয়ম, তৌহিদ ও সৌরভ।
মন্তব্য করুন
