

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা–আরিচা মহাসড়কে রাজধানী পরিবহনের একটি বাস থেকে এক ছাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ঐ পরিবহনের প্রায় ২৮টি বাস আটকে রাখেন।
ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে।
লোকপ্রশাসন বিভাগের ছাত্রী টিউশনি শেষে সাভার থানাস্ট্যান্ড থেকে রাজধানী পরিবহনের বাসে উঠছিলেন। তাঁর ভাষ্য অনুযায়ী, বাসে ওঠার সময় চালকের সহকারী গন্তব্য জানতে চান।
ছাত্রী জানান, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নামবেন। কিন্তু বাস চলন্ত অবস্থায় আবার একই প্রশ্ন করার পর সহকারী হঠাৎ তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এতে তিনি রাস্তায় পড়ে আহত হন এবং পরে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে রাত আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে এবং রাজধানী পরিবহনের একাধিক বাস জব্দ করেন। তাঁদের দাবি, ভুক্তভোগী শিক্ষার্থীর চিকিৎসার ব্যয়ভার বহন করতে হবে পরিবহন কর্তৃপক্ষকে। পাশাপাশি অভিযুক্ত সহকারীকে শাস্তি ও ক্ষমা চাইতে হবে। ভবিষ্যতে এমন ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য লিখিত অঙ্গীকারও চান শিক্ষার্থীরা।
মুঠোফোনে ঐ শিক্ষার্থী বলেন, “চলন্ত বাস থেকে আমাকে ফেলে দেওয়ায় আমি পায়ে আঘাত পেয়েছি। আমি এর ন্যায়বিচার চাই।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম ঘটনাটিকে ‘অত্যন্ত দুঃখজনক’ আখ্যা দিয়ে বলেন, “আগেও এমন ঘটনা ঘটেছে। পরিবহন মালিকপক্ষের সঙ্গে বুধবার আলোচনায় বসে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
মন্তব্য করুন
