সোমবার
২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নোবিপ্রবিতে ‘সেন্ট্রাল স্টুডেন্টস ক্যাফেটেরিয়া’ উদ্বোধন

নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৫ পিএম
নোবিপ্রবিতে সেন্ট্রাল স্টুডেন্টস ক্যাফেটেরিয়া উদ্বোধন
expand
নোবিপ্রবিতে সেন্ট্রাল স্টুডেন্টস ক্যাফেটেরিয়া উদ্বোধন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) সেন্ট্রাল স্টুডেন্টস ক্যাফেটেরিয়া উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, আমাদের দায়িত্ব হলো সর্বাগ্রে শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা। তারই অংশ হিসেবে নোবিপ্রবি ছাত্র-ছাত্রীদের দীর্ঘদিনের দাবি সেন্ট্রাল স্টুডেন্টস ক্যাফেটেরিয়া চালু করা হলো। এর মাধ্যমে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও মানসম্মত খাবার পরিবেশনের উপযোগী পরিবেশ তৈরি করা হয়েছে। আমাদের শিক্ষার্থীরা যেন ক্যাম্পাসের অভ্যন্তরে স্বাস্থ্যসম্মত খাবারের সংকটে না পড়েন, সে লক্ষ্যে বৃহৎ পরিসরে এই ক্যাফেটেরিয়া চালু করা হয়েছে।

এ সময় তিনি আরও বলেন, আমরা একনেকে অনুমোদিত ৩৩৪ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের কাজ দ্রুত এগিয়ে নিচ্ছি। ছাত্র-ছাত্রীদের জন্য দুটি হল নির্মাণসহ নতুন আরও একটি প্রকল্প প্রস্তুত করা হয়েছে। শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নসেবা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করছি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদসহ বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, ক্লাব প্রতিনিধি, সাংবাদিক ও কর্মচারীবৃন্দ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন