বৃহস্পতিবার
১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শাকসু স্থগিত: ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান, কঠোর কর্মসূচির ইঙ্গিত

শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৯:৩৪ পিএম
শাকসু প্রশাসনিক ভবন
expand
শাকসু প্রশাসনিক ভবন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন স্থগিত হওয়ায় দিনব্যাপী বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। এ সময় প্রশাসনিক ভবনের সামনে ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান করেন আন্দোলনকারীরা।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় এ ঘোষণা দেন তারা।

এ সময় আন্দোলনকারীরা বলেন, ইতিমধ্যে ক্লাস পরীক্ষা বর্জন করেছে কয়েকটি বিভাগ। আমরা সবাইকে আহবান করছি আমাদের সাথে একাত্মতা পোষন করে ক্লাস-পরীক্ষা বর্জনের আহবান করছি।

আন্দলনকারীরা আরও বলেন, ‘আগামীকাল আমরা দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করে আমাদের কঠোর কর্মসূচি ঘোষণা করব।

শাকসুর স্বতন্ত্র জিএস প্রার্থী পলাশ বখতিয়ার বলেন, একটি রাজনৈতিক বিএনপি ও তাদের অঙ্গসংগঠন ছাত্রদল তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে এই নির্বাচনকে আটকানোর জন্য চেষ্টা করছে। যার কারণে আমাদের লড়াইটা আরও দীর্ঘ হচ্ছে।

এদিকে উচ্চ আদালতের আদেশের বিরুদ্ধে চেম্বার জজ আদালতে মঙ্গলবার (২০ জানুয়ারি) জরুরি শুনানির জন্য আবেদন করেছিল শাবিপ্রবি প্রশাসন।

তবে চেম্বার আদালত পূর্ণাঙ্গ আদেশের অনুলিপিসহ নিয়মিত আপিল দায়েরের নির্দেশ প্রদান করায় জরুরি আবেদন শুনানি গ্রহণ করা সম্ভব হয়নি। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্যানেল আইনজীবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গতকাল রাতে প্রশাসনিক ভবনে তালা ঝুলানোর পর ১২ ঘন্টা অবরুদ্ধ থেকে রাত সাড়ে ১২টায় মুক্ত হয়েছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য মো. সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ মো. ইসমাইল হোসেনসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন