শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫০ পিএম
শিক্ষার্থী নাফিস খন্দকারের জানাজার ছবি
expand
শিক্ষার্থী নাফিস খন্দকারের জানাজার ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অমর একুশে হলের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২৪-২৫ সেশনের শিক্ষার্থী নাফিস খন্দকার দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।

জানা গেছে, নাফিসের জানাযা মঙ্গলবার সন্ধ্যা সাতটায় কার্জন হল সংলগ্ন রসায়ন বিভাগ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

বিষয়টি নিশ্চিত করে অমর একুশে হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইশতিয়াক এম সৈয়দ বলেন, নাফিস আমাদের হলের দ্বৈতাবাসিক শিক্ষার্থী ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যধিতে ভুগছিলেন। তাকে ভারতে নিয়েও চিকিৎসা করানো হয়েছে। তার এ অকাল প্রয়াণে আমরা শোকাহত।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন