শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাক্ষরতায় দক্ষিণ এশিয়ায় তৃতীয় বাংলাদেশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৬ পিএম
expand
সাক্ষরতায় দক্ষিণ এশিয়ায় তৃতীয় বাংলাদেশ

বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। সোমবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশের বিভিন্ন স্থানেও দিবসটি নানা আয়োজনে উদযাপিত হচ্ছে।

এ বছর ইউনেসকো নির্ধারিত প্রতিপাদ্য হলো— ‘প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার’।

সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সাক্ষরতার হারে বাংলাদেশ রয়েছে তৃতীয় স্থানে। দেশে বর্তমানে ১৫ থেকে ৪৫ বছর বয়সী প্রায় ৪৪ লাখ মানুষ মৌলিক সাক্ষরতার আওতায় এসেছে।

পাশাপাশি যারা ১৪ থেকে ১৮ বছর বয়সে বিদ্যালয়ে যেতে পারেনি, তাদের জন্য বিশেষ পাইলট প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তবে মাঠপর্যায়ের বাস্তবতা পরিসংখ্যানের সঙ্গে পুরোপুরি মেলে না বলে বিশেষজ্ঞরা মনে করেন।

মালদ্বীপে সাক্ষরতার হার সর্বোচ্চ— ৯৭.৮৬ শতাংশ, শ্রীলঙ্কায় এ হার ৯২.৩৮ শতাংশ।

বাংলাদেশে সাক্ষরতার হার প্রায় ৭৮ শতাংশ, যা অঞ্চলটির তৃতীয় অবস্থান, ভারতে সাক্ষরতার হার ৭৪.৩৭ শতাংশ, পাকিস্তানে হার সর্বনিম্ন, মাত্র ৫৮ শতাংশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন