শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

জাবিতে ‘মাদকের বিরুদ্ধে আমরা জাহাঙ্গীরনগর’ শীর্ষক আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শিত 

জাবি প্রতিনিধি
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০৩:৫৩ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘মাদকের বিরুদ্ধে আমরা জাহাঙ্গীরনগর’ শীর্ষক আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শিত অনুষ্ঠিত
expand
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘মাদকের বিরুদ্ধে আমরা জাহাঙ্গীরনগর’ শীর্ষক আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শিত অনুষ্ঠিত

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) 'মাদকের বিরুদ্ধে আমরা জাহাঙ্গীরনগর' শীর্ষক আলোচনা অনুষ্ঠান ও তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি এবং শিক্ষার্থী কল্যাণ পরামর্শদান কেন্দ্রের যৌথ উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে মাদকবিরোধী থিম সং ও ডকুমেন্টারি প্রদর্শিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিরোধ শিক্ষা, গবেষণা ও প্রকাশনা অধিশাখার পরিচালক মাজহারুল ইসলাম, জাকসুর বিভিন্ন হল সংসদের প্রতিনিধি ও বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক জামাল উদ্দীন।

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, "একজন শিক্ষার্থীর মেধা আর মাদক একসাথে যেতে পারে না। একজন মেধাবী মাদকাসক্ত হয়ে দেশের সম্পদ হতে পারে না।

আমাদের এই শিক্ষকতা পেশা, উপার্জনের সততা ও দায়িত্ববোধ নিশ্চিত করার জন্য আমরা কখনোই একজন শিক্ষার্থীকে মাদকাসক্ত হতে দিতে পারি না।

শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি এবং শিক্ষার্থী কল্যাণ পরামর্শদান কেন্দ্রের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের মাধ্যমে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি হবে এবং যারা ইতোমধ্যে ভুল পথে গমন করেছেন তারা সঠিক পথে ফিরে আসবেন।

অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক জামাল উদ্দীন বলেন, "আজকের‌ এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। মাদকাসক্ত শিক্ষার্থীদের ফিরিয়ে এনে স্বাভাবিক জীবন পরিচালনা ও পড়ালেখায় মনোযোগী করতেই এই উদ্যোগ।

আশা করি- প্রশাসনের যারা শিক্ষার্থীদের দেখভাল করেন তাদের মাধ্যমে আগামীতে মাদকের বিরুদ্ধে আরও কার্যকর অবস্থান নিতে পারব।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন