শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ১১:০৪ এএম
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)
expand
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) আগামী ৯ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) অনুষ্ঠিত হবে।

২০২৫-২৬ শিক্ষাবর্ষের বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ভর্তি পরীক্ষা।

ভর্তি কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই মুহূর্তে ভর্তি সংক্রান্ত যোগ্যতা, জিপিএ শর্ত ও আবেদন প্রক্রিয়া চূড়ান্ত হয়নি। শিগগিরই ভর্তি কমিটির একটি সভা অনুষ্ঠিত হবে, এরপর বিস্তারিত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

বুটেক্সে মোট ৬৪০টি আসন রয়েছে, যা ১১টি বিভাগের মধ্যে ভাগ করা হয়েছে— ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং: ৮০টি আসন

ফেব্রিক ইঞ্জিনিয়ারিং: ৮০টি আসন ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং: ৮০টি আসন , অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং: ৮০টি আসন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট: ৮০টি আসন

টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন: ৪০টি আসন, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং: ৪০টি আসন, টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স: ৪০টি আসন

ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং: ৪০টি আসন, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং: ৪০টি আসন, টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং: ৪০টি আসন

গত শিক্ষাবর্ষে (২০২৪-২৫) ৬৪০টি আসনের বিপরীতে ৯,২৭৩ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। অর্থাৎ, একটি আসনের জন্য প্রায় ১৫ জন শিক্ষার্থী লড়েছিলেন।

পূর্ববর্তী বছর ভর্তি শর্ত অনুযায়ী— এসএসসি/সমমান: সর্বনিম্ন জিপিএ ৪.০০ (৫.০০ স্কেলে), এইচএসসি/সমমান: সর্বনিম্ন জিপিএ ৪.৫০

গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ে মোট অন্তত ১৮.৫০ গ্রেড পয়েন্ট

এইচএসসি পরীক্ষার ফলাফলে সারাদেশে তুলনামূলকভাবে খারাপ ফলাফলের কারণে অনেক শিক্ষার্থী আশঙ্কা করছেন, অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মতো বুটেক্সও ভর্তি যোগ্যতায় কিছু শিথিলতা আনতে পারে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন