

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাধীন ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
চিঠি পাওয়ার ৭ কর্ম দিবসের মধ্যে তাদেরকে স্ব-শরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) বোর্ডের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, চলতি বছরের এসএসসি পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন ৫টি প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাস করেনি। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে-কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার ‘জাঙ্গালিয়া ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়’, রাজবাড়ী জেলার পাংশা উপজেলার ‘বনগ্রাম আতারুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়’ ও একই জেলার রাজবাড়ী সদর উপজেলার ‘জালদিয়া উচ্চ বিদ্যালয়’, টাংগাইল জেলার ভূয়াপুর উপজেলার ‘গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়’ ও একই জেলার নাগরপুর উপজেলার ‘সলিমাবাদ আনোয়ার খান মডেল উচ্চ বিদ্যালয়’।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সনের এসএসসি পরীক্ষায় উক্ত প্রতিষ্ঠানের পাসের হার শূন্য হওয়ার বিষয়ে স্ব-শরীরে উপস্থিত হয়ে আগামী ৭ কর্মদিবসের মধ্যে কারণ ব্যাখ্যার জন্য নির্দেশ প্রদান করা হলো।


