বৃহস্পতিবার
১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্থগিত আলিম পরীক্ষার উত্তরপত্র-ওএমআর নিয়ে জরুরি নির্দেশনা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ০৮:০১ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলার স্থগিত আলিম পরীক্ষার উত্তরপত্র ও ওএমআর শিট জমা দেওয়ার বিষয়ে জরুরি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বোর্ডের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষা শেষ হওয়ার পর প্রতিদিনের উত্তরপত্র ও ওএমআর শিট যথাযথ নিরাপত্তার সঙ্গে সেদিনই নির্ধারিত কেন্দ্রে বোর্ডের প্রতিনিধির কাছে জমা দিতে হবে।

এতে বলা হয়, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার স্থগিতকৃত ২০২৬ সালের আলিম পরীক্ষা আগামী ২০ আগস্ট থেকে শুরু হয়ে ৯ সেপ্টেম্বর শেষ হবে। পরীক্ষার সময়সূচি অনুযায়ী সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা শেষ হওয়ার পর প্রয়োজনীয় পুলিশ এসকর্টের সহায়তায় প্রতিদিনের উত্তরপত্র ও ওএমআর শিট চট্টগ্রামের দারুল উলুম কামিল মাদ্রাসা, চন্দনপুরা, চকবাজার, চট্টগ্রাম, (কেন্দ্র কোড-৫৮৬) কেন্দ্রে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রতিনিধির নিকট জমা প্রদান করতে হবে। এক্ষেত্রে সহায়তা করবেন দারুল উলুম কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

বোর্ডের নির্দেশনায় উত্তরপত্র ও ওএমআর শিটের গোপনীয়তা ও নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিশ্চিত করার কথা বলা হয়েছে। একইসঙ্গে সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছ থেকে উত্তরপত্র ও ওএমআর যথাযথভাবে গ্রহণ করে বোর্ডের প্রতিনিধির কাছে জমা দেওয়ার প্রক্রিয়ায় প্রয়োজনীয় সহযোগিতা করতেও বলা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank