শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল  প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ১০:১১ এএম আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ১০:৫৯ এএম
এসএসসির ফল প্রকাশের পর আনন্দে উদ্বেলিত শিক্ষার্থীরা। ছবি- সংগৃহীত
expand
এসএসসির ফল প্রকাশের পর আনন্দে উদ্বেলিত শিক্ষার্থীরা। ছবি- সংগৃহীত

২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে এই ফলাফল প্রকাশ করা হয়।

এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিয়েছেন মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী।

এদিকে মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৭৫ দশমিক ৬১ শতাংশ। পাশাপাশি কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৬২ দশমিক ৬৭ শতাংশ। এছাড়াও যশোর বোর্ডে পাসের হার ৫০ দশমিক ২০ শতাংশ, বরিশাল বোর্ডে পাসের হার ৬২ দশমিক ৫৭ এবং সিলেট বোর্ডে পাসের হার ৫১ দশমিক ৮৬ শতাংশ। এরমধ্যে সিলেট বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬০২ জন।

অন্যদিকে চলতি বছর বরিশাল বোর্ডে পাসের হার ৬২ দশমিক ৫৭ শতাংশ। এছাড়া ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫১ দশমিক ৫৪ শতাংশ।

এদিন সকাল ১০টায় একযোগে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা, ২০২৫ এর ফলাফল প্রকাশিত হয়।

সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলো www.educationboardresults.gov.bd এই ওয়েবসাইটের Result কর্ণারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN এর মাধ্যমে ফলাফল ডাউনলোড করতে পারবে।

পাশাপাশি সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে Result কর্ণারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের EIIN ব্যবহার করে স্ব স্ব প্রতিষ্ঠান Result sheet ডাউনলোড করতে পারবে। এছাড়াও নির্ধারিত শর্ট কোড 16222 এ এসএমএসের মাধ্যমেও ফলাফল জানতে পারবেন শিক্ষার্থীরা।

গত ২৬ জুন চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়ে ১৯ আগস্ট শেষ হয়। এরপর ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা।

সারাদেশের মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে অনুষ্ঠিত এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রায় সোয়া ১২ লাখ পরীক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র ও ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন