শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে অংশ নেবেন এনসিপির ৩ নেতা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ১১:৪৪ পিএম
শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে অংশ নেবেন এনসিপির ৩ নেতা
expand
শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে অংশ নেবেন এনসিপির ৩ নেতা

মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাতা বৃদ্ধি এবং চিকিৎসা ভাতা ১,৫০০ টাকায় উন্নীত করার দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করতে যাচ্ছেন দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকরা।

রবিবার (১২ অক্টোবর) সকাল ৯টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি শুরু হবে। এতে সংহতি জানিয়ে যোগ দেবেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র তিন নেতা-হাসনাত আব্দুল্লাহ, সামান্তা শারমিন ও ফয়সাল মাহমুদ শান্ত।

বিষয়টি নিশ্চিত করেছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি।

শনিবার (১১ অক্টোবর) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি কর্মসূচির ঘোষণা দেন।

এর আগে গত ১৩ আগস্ট জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে আয়োজিত শিক্ষক সমাবেশে লক্ষাধিক এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী অংশ নিয়েছিলেন। সেদিন সরকারের শিক্ষা উপদেষ্টা শিক্ষক নেতাদের সঙ্গে আলোচনায় বাড়িভাতা, চিকিৎসাভাতা এবং উৎসবভাতা বৃদ্ধির আশ্বাস দেন।

তবে প্রায় দুই মাস পেরিয়ে গেলেও সেই বিষয়ে কোনো প্রজ্ঞাপন জারি না হওয়ায় শিক্ষক-কর্মচারীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

এ প্রেক্ষিতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট জানিয়েছে, বেসিকের ২০ শতাংশ হারে বাড়িভাতা, ১,৫০০ টাকা চিকিৎসাভাতা এবং শতভাগ উৎসবভাতা ঘোষণার সরকারি প্রজ্ঞাপন না আসা পর্যন্ত তারা লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন