

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দেশ সংকটে পড়লেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর পরিবারের নেতৃত্বে দেশ পথ খুঁজে পেয়েছে বলে মন্তব্য করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
শনিবার (৩০ মে) জোহরের নামাজের পর নোবিপ্রবি কেন্দ্রীয় মসজিদে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে উপাচার্য ড. গোলাম রব্বানী বলেন, ‘স্বাধীনতার মহান ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আজ তাঁর ৪৫তম শাহাদাতবার্ষিকী। এই দিনে আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর অবদান স্মরণ করছি।’
তিনি আরও বলেন, ‘দেশ যখনই দিশেহারা হয়েছে, তখনই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তাঁর পরিবার দেশের হাল ধরেছে। দেশের জন্য তাঁদের অবদান জাতি চিরদিন স্মরণ করবে।’
উপাচার্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করেন। একই সঙ্গে অনুষ্ঠান আয়োজনের সঙ্গে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি।
মিলাদ ও দোয়া মাহফিলে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন ও নোবিপ্রবি সাদা দলের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম এবং শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন ও সাদা দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার।
এ সময় ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও সাদা দলের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. মো. আবদুল কাইয়ুম মাসুদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে এ মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর চট্টগ্রাম বিভাগীয় শাখা।