

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের তত্ত্বাবধানে ক্যাম্পাসের পথকুকুরদের জন্য এন্টি-র্যাবিস ভ্যাক্সিনেশন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। JKKNIU Animal Welfare Society এবং Human Paws Initiative এর যৌথ উদ্যোগে এ কার্যক্রম বাস্তবায়িত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সোমবার (২৭ এপ্রিল) ক্যাম্পাসের পথকুকুরদের জন্য এন্টি-র্যাবিস ভ্যাক্সিনেশনের উক্ত কার্যক্রম অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই উদ্যোগকে ক্যাম্পাসের প্রাণীকল্যাণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। আয়োজকরা জানান, কর্মসূচির মাধ্যমে পথকুকুরদের নিয়মিত টিকাদানের আওতায় এনে জলাতঙ্কসহ সংক্রামক রোগের ঝুঁকি কমানো সম্ভব হবে। পাশাপাশি শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতেও নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. জাহাঙ্গীর আলম। সকালে প্রশাসনিক ভবনের সামনে JKKNIU Animal Welfare Society এবং Human Paws Initiative এর সদস্যবৃন্দের উপস্থিতিতে উপাচার্য কর্মসূচির উদ্বোধন করবেন এবং উদ্বোধনী বক্তব্য প্রদান করবেন। উদ্বোধনের পরপরই ক্যাম্পাসজুড়ে ভ্যাক্সিনেশন কার্যক্রম শুরু হবে। একইসাথে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা তৈরির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হবে।
এ বিষয়ে জাককানইবি এনিম্যাল ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক ঐশিক নূর বলেন, ক্যাম্পাসের কুকুরদের নিয়মিত ভ্যাক্সিনেশন নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি।এই কার্যক্রমের মাধ্যমে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে।স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণ আমাদের কার্যক্রমকে গতিশীল করছে। আমরা চাই, কেউ যেন প্রাণীদের প্রতি অমানবিক আচরণ না করে।
সংগঠনটির সভাপতি সাকিব আহমেদ হৃদয় বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কুকুরদের জন্য এই ভ্যাক্সিনেশন কার্যক্রম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ। এটি শুধু প্রাণীদের সুরক্ষা নয়, শিক্ষার্থী ও সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষাও নিশ্চিত করবে। আমরা বিশ্বাস করি, সহাবস্থানের জন্য মানবিক দৃষ্টিভঙ্গি অপরিহার্য।এই উদ্যোগের মাধ্যমে জলাতঙ্কসহ বিভিন্ন রোগ প্রতিরোধ সম্ভব হবে।
মন্তব্য করুন