মঙ্গলবার
১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইডেন মহিলা কলেজে বাংলা নববর্ষ উদযাপিত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০১:০১ পিএম
ইডেন মহিলা কলেজে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে
expand
ইডেন মহিলা কলেজে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে

রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইডেন মহিলা কলেজে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) নানা আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান পালিত হয়। সকালে সাড়ে ৯টার দিকে কলেজের বাস্কেটবল গ্রাউন্ড থেকে ঢোল ও নাচের তালে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়।

শিক্ষার্থীরা রঙিন ও ঐতিহ্যবাহী পোশাক পরে র‍্যালিতে অংশ নেয়। এতে পুরো ক্যাম্পাসে উৎসবের পরিবেশ তৈরি হয়।

এরপর সকাল ১০টায় কলেজ অডিটোরিয়ামে বৈশাখী আপ্যায়ন ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সেখানে শিক্ষার্থীরা গান, নাচ ও বিভিন্ন পরিবেশনার মাধ্যমে বাঙালি সংস্কৃতি তুলে ধরে। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল আনন্দ আর প্রাণচাঞ্চল্য। শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বাঙালি সংস্কৃতির প্রতি ভালোবাসা বাড়াতে সাহায্য করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক শাহানাজ পারভীন। বিশেষ অতিথি ছিলেন সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. হোসনে আরা পরভীন ও শিক্ষক পরিষদের সম্পাদক ড. আফরোজা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক শারওয়াত বিলকিস জাহান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন