মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হাবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র সংঘর্ষে আহত ৮

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ০৩:৫০ পিএম
হাবিপ্রবিতে সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের কথা কাটাকাটিকে কেন্দ্র করে সংঘর্ষ
expand
হাবিপ্রবিতে সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের কথা কাটাকাটিকে কেন্দ্র করে সংঘর্ষ

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের কথা কাটাকাটিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) মধ্যরাতে এ ঘটনায় ৮ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

‎প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের নুর হোসেন হলের ২৫ ব্যাচের এক শিক্ষার্থীর সঙ্গে নুর হোসেন (এক্সটেনশন) হলের ২৪ ব্যাচের শিক্ষার্থীর কথা কাটাকাটি হয়। পরে ডি-বক্সের সামনে বিরোধ মীমাংসার সময় আবারও উত্তেজনা সৃষ্টি হলে দু’পক্ষের মধ্যে মারামারি শুরু হয়।

একপর্যায়ে দুই হলের কিছু শিক্ষার্থী সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ইটপাটকেল নিক্ষেপ ও লাঠির আঘাতে উভয়পক্ষের ৮ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

‎রাত সাড়ে ১১টার দিকে শুরু হওয়া সংঘর্ষ থামাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, হল সুপার ও শিক্ষকরা ঘটনাস্থলে গিয়ে চেষ্টা করেন। কিছু সময় পরিস্থিতি শান্ত হলেও পরে আবার উস্কানিতে নতুন করে সংঘর্ষ শুরু হয়। শেষ পর্যন্ত রাত আনুমানিক ৩টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. নওশের ওয়ান জানান, শিক্ষক ও প্রশাসনের চেষ্টায় রাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় আহত সকলেই প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে হলে ফিরেছেন। বিষয়টি প্রাথমিকভাবে সমাধান হয়েছে।

‎‎নুর হোসেন হলের হল সুপার প্রফেসর ড. মো. হাফিজুর রহমান হাফিজ জানিয়েছেন, সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Argentina VS Austria
82'
1 - 0
38' Lionel Messi
World Cup