সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে ময়লার ভাগাড়ে মিলল পিস্তল-গুলি

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ০৬:১৯ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

রাজধানীতে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল ও একটি রিভলবারসহ ৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে শাহজাহানপুর থানা পুলিশ।

রোববার (৯ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর আগে শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শাহজাহানপুর থানাধীন দক্ষিণ খিলগাঁও বাগিচাস্থ ঝিলপাড় পাবলিক টয়লেটের পশ্চিম পাশের ময়লার ভাগাড় থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল ও একটি রিভলবারসহ ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে ডিএমপি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন