বৃহস্পতিবার
১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দীর্ঘদিন ধরে চলন্ত গাড়িতে ছিনতাই, অবশেষে গ্রেফতার 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ১১:৪৯ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীতে দীর্ঘদিন ধরে চলন্ত গাড়িতে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়া মোঃ আমিনুল ইসলাম (২৪) নামের দুর্ধর্ষ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৫ এপ্রিল) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

এর আগে এদিন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাকে গ্রেফতার করে যাত্রাবাড়ী থানা পুলিশ।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আমিনুল ইসলামের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একাধিক ছিনতাই ও ডাকাতির মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন