

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পিরোজপুরের ভাণ্ডারিয়ায় স্থানীয় বিএনপি নেতা রেজাউল করিম ঝন্টু (৫০) কে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে।
তিনি ভিটাবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
ঘটনাটি ঘটে শুক্রবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মঞ্জু মার্কেট এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঝন্টুর সঙ্গে রুবেল (৩৫) নামে এক ব্যক্তির কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রুবেল তার বুকে আঘাত করলে তিনি পাশের ডোবায় পড়ে যান। এরপর ধারালো অস্ত্র দিয়ে একের পর এক কোপাতে থাকে রুবেল। গুরুতর অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের দাবি, রুবেলের নানা অপকর্মের প্রতিবাদ জানিয়ে আসছিলেন ঝন্টু। সেই বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, অভিযুক্ত রুবেল ঘটনার পর থেকে পলাতক। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।
মন্তব্য করুন