শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াত আমিরের সৌজন্য সাক্ষাৎ

বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ১১:৩৯ এএম
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাতের মুহূর্ত। ছবি- সংগৃহীত
expand
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাতের মুহূর্ত। ছবি- সংগৃহীত

ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনে সৌজন্য বৈঠকে বসেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (২৪ আগস্ট) দুপুরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে পাকিস্তানের প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তারিক বাযওয়া, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া ও সার্ক) ইলিয়াস মেহমুদ নিজামী, হাইকমিশনার ইমরান হায়দার, ডেপুটি হাইকমিশনার মুহাম্মাদ ওয়াসিফ এবং রাজনৈতিক কাউন্সেল কামরান দাঙ্গল।

অন্যদিকে জামায়াতের পক্ষ থেকে অংশ নেন নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

সাক্ষাতের শুরুতে দুই পক্ষ কুশল বিনিময় করেন। এ সময় পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন। ডা. শফিকুর রহমানও বৈঠকে অংশগ্রহণের জন্য পাকিস্তান প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান।

প্রায় এক ঘণ্টাব্যাপী এই বৈঠক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। বৈঠক শেষে নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের সাংবাদিকদের সংক্ষিপ্ত ব্রিফিং দেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন