সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএমপির তিন সহকারী পুলিশ কমিশনারকে বদলি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পিএম
ফাইল ছবি
expand

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তিন সহকারী পুলিশ কমিশনারকে বদলি করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্ব) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের বদলি করা হয়।

বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে সচিবালয় নিরাপত্তা বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. আতিকুর রহমানকে ট্রাফিক-মহাখালী জোনে, কোতয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার মো. ফজলুল হককে গোয়েন্দা-তেজগাঁও বিভাগে এবং গোয়েন্দা-তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার মাহমুদুল হোসাইনকে কোতয়ালি জোনে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, গত ৮ সেপ্টেম্বর জারি করা অফিস আদেশে খান মাহমুদুল হাসানকে ট্রাফিক-মহাখালী হিসেবে বদলির আদেশ বাতিল করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank