শনিবার
১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর ভাড়া বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ পিএম আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ পিএম
নিহত আইনজীবীর ড্রাইভিং লাইসেন্স। ছবি: সংগৃহীত
expand

রাজধানীর লালবাগে ভাড়া বাসা থেকে মুহাম্মদ আনোয়ার হোসেন নামে এক আইনজীবীর লাশ উদ্ধার করেছে পুলিশ। দুই থেকে তিন দিন আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা পুলিশের।

‎শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লালবাগ থানাধীন শহীদনগরের বউবাজার ৩ নম্বর গলির ১০/১ নম্বর বাড়ির দ্বিতীয় তলার ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।

পাশের কক্ষের এক ভাড়াটিয়া পচা গন্ধ পেয়ে তাকে খুঁজতে গিয়ে দেখেন মৃত অবস্থায় পড়ে আছেন। পরে তিনি পুলিশে খবর দেন। পরে লালবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনি কার্যক্রম শুরু করে। সেখানে সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরাও উপস্থিত ছিলেন। প্রাথমিকভাবে তিনি স্ট্রোকে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

‎মুহাম্মদ আনোয়ার হোসেন জজ কোর্টের আইনজীবী ছিলেন। ঢাকা বার অ্যাসোসিয়েশন অ্যানেক্স বিল্ডিংয়ের প্রথম তলার ২১৪ নম্বর কক্ষে তার চেম্বার। তিনি ওই বাসায় ব্যাচেলর হিসেবে একাই থাকতেন। তার পরিবার গ্রামে থাকে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।

‎‎লালবাগ থানার ওসি মোহাম্মদ জামিল হোসেন বলেন, আনোয়ার হোসেন জজ কোর্টের অ্যাডভোকেট। তিনি ওই বাসায় ব্যাচেলর হিসেবে থাকতেন।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকে তার মৃত্যু হয়েছে এবং লাশটি দুই থেকে তিন দিন আগের। তার ড্রাইভিং লাইসেন্স পুলিশের কাছে রয়েছে। সেটি যাচাই করে পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

‎পুলিশের সুরতহালসহ প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলছে। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank