বুধবার
১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা উত্তরের রিকশা যেতে পারবে না দক্ষিণে: ডিএসসিসি প্রশাসক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ১২:৫২ পিএম আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ১২:৫৯ পিএম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম
expand
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম

রিকশার জন্য নীতিমালা তৈরি করা হচ্ছে জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম বলেছেন, ঢাকা দক্ষিণের চারটা অঞ্চলের রাস্তায় শুধু রিকশা চলাচল করতে পারবে। এর বাইরে তারা চলাচল কর‍তে পারবে না। উত্তরের রিকশা দক্ষিণে যেতে পারবে না।

বুধবার (১৯ আগস্ট) সকালে রাজধানীর সাইন্সল্যাবে দক্ষিণ সিটির পরিছন্নতা ও উচ্ছেদ অভিযানে এসব কথা বলেন তিনি।

ডিএসসিসি প্রশাসক বলেন, রিকশার জন্য নীতিমালা তৈরি করা হচ্ছে। তাই ঢাকা দক্ষিণের চারটা অঞ্চলের রাস্তায় শুধু রিকশা চলাচল করতে পারবে। এর বাইরে তারা চলাচল কর‍তে পারবে না। উত্তরের রিকশা দক্ষিণে চলাচল করতে পারবে না। এছাড়া রিকশা এবং চালকের লাইসেন্স নিতে হবে বলেও জানান তিনি।

অভিযানের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনকালে ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানান প্রশাসক। তিনি বলেন, বিপনীবিতানের সামনের জায়গা নিজেদের পরিষ্কার রাখতে হবে। যারা ব্যর্থ হবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। এ ছাড়া ট্যাক্স দেয় নাই, লাইসেন্স করে নাই, আইন মানে নাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। রাজধানীর দক্ষিণ সিটি এলাকায় পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণ, রাজস্ব আদায় ও অবৈধ স্থাপনা উচ্ছেদে সমন্বিত অভিযান পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

অভিযানের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনকালে ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানান প্রশাসক। নগরীর শৃঙ্খলা ফেরাতে ধারাবাহিকভাবে অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank