মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুতে মারা গেলেন মাইলস্টোন স্কুলের শিক্ষিকা ঐশী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ০৬:১৯ পিএম
স্কুল শিক্ষিকা ঐশী।
expand
স্কুল শিক্ষিকা ঐশী।

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাইলস্টোন স্কুলের শিক্ষিকা ঐশী মারা গেছন। মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে স্কুল কর্তৃপক্ষ।

ঐশীর মৃত্যুতে মাইলস্টোন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, সহকর্মী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে মঙ্গলবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এই সময়ে ডেঙ্গুতে নতুন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫৬ জন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন