রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বনানীতে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ০৯:৪৮ পিএম
ছবি: প্রতিনিধি
expand

রাজধানীর বনানীতে পৃথক দুটি অভিযান চালিয়ে ৫ হাজার ৫৬৭টি ইয়াবা ও ১৬টি দেশীয় অস্ত্রসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

রোববার (৯ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আমান উল্লাহ জুজু (৫২), তাছলিমা আক্তার (২৬) ও চৌধুরী জাহিদ রহমান (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার ভোর চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহাখালী টিবি গেট এলাকার সাততলা বস্তির একটি বাসায় অভিযান চালানো হয়। এ সময় আমান উল্লাহ জুজু ও তাছলিমা আক্তারকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৫ হাজার ৫৬৭টি ইয়াবা ও মাদক বিক্রির ৩৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, একই সময়ে মহাখালী টিবি গেট এলাকার অন্য একটি বাসায় পৃথক অভিযান চালিয়ে চৌধুরী জাহিদ রহমানকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৭টি হাঁসুয়া, ২টি বড় হাঁসুয়া, ৩টি বিভিন্ন আকারের হাঁসুয়া, একটি বেসবল ব্যাট, একটি ডাসা, একটি ছেনি ও একটি কাটানিসহ মোট ১৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পৃথক মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে ডিএমপি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank