

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর মহাখালীর পাগলার পোল এলাকায় ট্রেনের ধাক্কায় মোহাম্মদ ইমরান (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ইমরানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ইমরানকে হাসপাতালে নিয়ে আসা সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী হাজীরন সোমা জানান, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মহাখালীর পাগলার পোল এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রেনের ধাক্কায় ইমরান গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহত ইমরানের গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার কামারপুকুর গ্রামে। তিনি পার্থ মিয়ার ছেলে। বর্তমানে ইমরান মহাখালী এলাকায় থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ইমরানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।


