মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তেজগাঁওয়ের সড়ক ছাড়লেন শ্রমিকেরা, যান চলাচল স্বাভাবিক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৬, ০১:১৩ পিএম
রাজধানীর তেজগাঁওয়ে শ্রমিকদের সড়ক অবরোধ ।। ছবি: সংগৃহীত
expand
রাজধানীর তেজগাঁওয়ে শ্রমিকদের সড়ক অবরোধ ।। ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের লাভ রোডসংলগ্ন প্রধান সড়কে বকেয়া বেতনের দাবিতে অবস্থান নেওয়া নাসা গ্রুপের পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক ছেড়ে দিয়েছেন।

মঙ্গলবার (১৬ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে তারা অবস্থান কর্মসূচি শেষ করলে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে বকেয়া বেতনের দাবিতে সকাল সোয়া ১০টার দিকে বেতন পরিশোধের দাবিতে শ্রমিকেরা লাভ রোডের কাছের মূল সড়কে অবস্থান নেন। এ সময় তারা বিক্ষোভ শুরু করলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশ জানিয়েছে, প্রায় ১০০ থেকে ১৫০ জন শ্রমিক এই কর্মসূচিতে অংশ নেন। সড়কে অবস্থানের কারণে শুধু মূল সড়ক নয়, আশপাশের এলাকাতেও যানজট তৈরি হয়। দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়।

পরে পুলিশ শ্রমিকদের সঙ্গে আলোচনা করে তাদের সরিয়ে দেয়। এরপর ধীরে ধীরে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, শ্রমিকদের বুঝিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর সড়কে যান চলাচল শুরু হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Senegal
Scheduled
17 Jun, 01:00 AM
VS
World Cup