মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর সড়কে অচলাবস্থা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৬, ১১:৩৬ এএম
সংগৃহীত
expand
সংগৃহীত

বকেয়া বেতনসহ নানা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধের কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ মহাখালী-তেজগাঁও সড়কে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সকাল থেকে চলা এই কর্মসূচির ফলে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায় এবং রাজধানীর বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র যানজট।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই নাসা গ্রুপের শ্রমিকরা তেজগাঁওয়ের লাভ রোডসংলগ্ন সড়কে অবস্থান নেন। একপর্যায়ে তারা প্রধান সড়ক অবরোধ করলে মহাখালী-তেজগাঁও করিডোরে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এর প্রভাব দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের সড়কগুলোতেও।

সড়কের দুই পাশে শত শত বাস, ট্রাক, প্রাইভেটকার, মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন দীর্ঘ সময় আটকে থাকতে দেখা যায়। অফিসগামী কর্মজীবী মানুষ, শিক্ষার্থী এবং বিভিন্ন কাজে বের হওয়া যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। অনেককে যানজট এড়িয়ে গন্তব্যে পৌঁছাতে দীর্ঘ পথ হেঁটে যেতে দেখা গেছে।

আন্দোলনরত শ্রমিকদের দাবি, তাদের মে মাসের বকেয়া বেতন, ২০২৫ সালের ছুটির টাকা, নোটিশ পে-বিলসহ বিভিন্ন আর্থিক পাওনা দ্রুত পরিশোধ করতে হবে। এসব দাবি দীর্ঘদিনেও পূরণ না হওয়ায় তারা সড়কে নামতে বাধ্য হয়েছেন বলে জানান।

তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ জানিয়েছে, শ্রমিকদের অবস্থানের কারণে সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন এবং শ্রমিকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। প্রায় ১০০ থেকে ১৫০ জন শ্রমিক সেখানে অবস্থান করছেন। তাদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Senegal
Scheduled
17 Jun, 01:00 AM
VS
World Cup