বৃহস্পতিবার
১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আদ্-দ্বীন হাসপাতালে পুলিশ মোতায়েন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৬, ০৭:৫২ পিএম আপডেট : ১১ জুন ২০২৬, ০৭:৫৬ পিএম
আদ্-দ্বীন হাসপাতালে পুলিশ মোতায়েন
expand
আদ্-দ্বীন হাসপাতালে পুলিশ মোতায়েন

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনার পর হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছে সরকার। সিদ্ধান্ত ঘোষণার পরপরই হাসপাতাল এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতালটির লাইসেন্স বাতিলের আদেশ জারি করে। এরপর থেকেই হাসপাতালের প্রতিটি প্রবেশপথে বিপুল সংখ্যক পুলিশ সদস্য অবস্থান নিতে দেখা যায়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৭ মে হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে এক দিনে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে অক্সিজেন স্বল্পতা, চিকিৎসা ব্যবস্থাপনায় অবহেলা এবং হাসপাতাল কর্তৃপক্ষের দায়কে মৃত্যুর জন্য দায়ী হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এরপর হাসপাতালটিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নির্ধারিত ৭২ ঘণ্টার সময়সীমার পাশাপাশি অতিরিক্ত সময় চেয়ে আবেদন করে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে ৯ জুন তারা লিখিত জবাব দেয়। তবে সেই ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় ‘The Medical Practice and Private Clinics and Laboratories (Regulation) Ordinance, 1982’-এর ১১(২)(খ) ধারা অনুযায়ী লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

আদেশে আরও বলা হয়েছে, আইনের ১২ ধারা অনুযায়ী এই সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে পুনর্বিবেচনার আবেদন করার সুযোগ থাকবে।

উল্লেখ্য, ২৭ মে সকালে ওই হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে ১ থেকে ৪ দিন বয়সী ৬ নবজাতকের মৃত্যু হয়। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ওয়ার্ডে অতিরিক্ত ভিড়, দীর্ঘ সময় এসি বন্ধ থাকা, পর্যাপ্ত ভেন্টিলেশন না থাকা এবং বাতাসে কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়াকে মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে ধরা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন