শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

মোহাম্মদপুরে ঝটিকা মিছিলের চেষ্টা, দুজন আটক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০৫:২০ পিএম
expand
মোহাম্মদপুরে ঝটিকা মিছিলের চেষ্টা, দুজন আটক

রাজধানীর মোহাম্মদপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিলের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন কামরাঙ্গীরচর এলাকার বাসিন্দা জুনায়েদ সরদার (২১) ও মো. শয়ন (২০)। জুনায়েদের বাবার নাম আফজাল সরদার এবং শয়নের বাবার নাম সজুদ ভূঁইয়া।

শুক্রবার (১০ অক্টোবর) জুমার নামাজের সময় মোহাম্মদপুরের রাপা প্লাজা এলাকায় মিছিলের প্রস্তুতিকালে তাদের আটক করে স্থানীয় থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা। তিনি জানান, জুমার নামাজের সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা হঠাৎ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ দ্রুত অভিযান চালায়। এ সময় দুজনকে হাতেনাতে আটক করা হয় এবং অন্যরা পালিয়ে যায়।

জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, কামরাঙ্গীরচর এলাকার সাইফুল নামের এক ব্যক্তি তাদের ফোনে ডেকে আনেন।

এডিসি জুয়েল রানা আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন