রবিবার
৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ডেমরায় স্টিল কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৩

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩১ মে ২০২৬, ০২:৪৪ পিএম আপডেট : ৩১ মে ২০২৬, ০২:৫৭ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

রাজধানীর ডেমরায় একটি স্টিল কারখানায় বিস্ফোরণের ঘটনায় তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে গুরুতর অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

রোববার (৩১ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন সাব্বির হোসেন (২৪), তোফাজ্জল হোসেন (৪৮) ও মাজেদ হোসেন (৫২)।

দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী আল-আমিন হোসেন জানান, সকালে তারা স্টিল মিলে বয়লার মেশিনে লোহা গালানোর কাজ করছিলেন। তখন বয়লারের মধ্যে গোলযোগের কারণে একটি বিস্ফোরণ হয়। বিস্ফোরণে গলিত লোহা আশপাশে ছড়িয়ে পড়লে তাদের তিন শ্রমিক দগ্ধ হন। সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে নেওয়া হয়।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, সাব্বিরের ৩৫, তোফাজ্জলের ২৩ আর মাজেদ হোসেনের ১ শতাংশ পুড়ে গেছে। মাজেদকে ছুটি দেওয়া হয়েছে। বাকি দুজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন