

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীতে ঈদুল আজহার দিনে কোরবানির পশু প্রস্তুত করতে গিয়ে অসাবধানতাবশত আহত হয়েছেন অনেকে।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ধারালো অস্ত্রের আঘাতে আহত অন্তত ৮০ জন চিকিৎসা নিয়েছেন।
তাদের মধ্যে গুরুতর আহত প্রায় ২০ জনকে উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কলিন্স মল্লিক জানান, প্রাথমিক চিকিৎসা নিয়ে অনেকেই বাড়ি ফিরে গেছেন। গুরুতর অবস্থায় কয়েকজনকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত এ হাসপাতালে কেউ ভর্তি হননি।
গরুর লাথি ও শিংয়ের আঘাতে, আবার অনেক ক্ষেত্রে মাংস কাটতে গিয়ে নিজের হাতেই ধারালো অস্ত্রের আঘাত লেগে নানাভাবে আহত হয়েছেন তারা।
আহতদের মধ্যে পুরান ঢাকার নারিন্দা, ওয়ারী, লালবাগ, কোতোয়ালি, সূত্রাপুর, চকবাজার, হাজারীবাগ ও বংশাল এলাকার বাসিন্দা রয়েছেন। এছাড়া সবুজবাগ, উত্তরা, বাড্ডা, ধানমন্ডি, কলাবাগান, মিরপুর ও পল্লবীসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকেও আহতরা চিকিৎসা নিতে এসেছেন বলে জানা গেছে।
